নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় কুড়িগ্রাম-৪ (রৌমারী-রাজিবপুর-চিলমারী) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী রাজু আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামীমের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজু আহমেদ। এসময় তিনি বলেন, কুড়িগ্রাম-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত।
বিশেষ করে রাজিবপুর, রৌমারী ও চিলমারী এলাকার নদীভাঙন এখানকার মানুষের জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর ব্রহ্মপুত্র ও যমুনা নদীর ভাঙনে হাজার হাজার মানুষ ভিটেমাটি হারাচ্ছে, কিন্তু টেকসই কোনো সমাধান আজও হয়নি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন।
রাজু আহমেদ বলেন, “এই অঞ্চলের মানুষ আর প্রতিশ্রুতির রাজনীতি চায় না। তারা চায় বাস্তব পরিবর্তন। আমি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে সংসদে তাদের কথা তুলে ধরতে চাই।”
এসময় বাসদ (মার্কসবাদী) দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, রাজু আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় গণসংগঠন ও জনস্বার্থমূলক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। তার এই মনোনয়ন সাধারণ মানুষের রাজনীতিতে নতুন আশার সঞ্চার করবে বলে তারা আশা প্রকাশ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে প্রচারণার প্রস্তুতি শুরু করলেন বাসদ (মার্কসবাদী) মনোনীত এই প্রার্থী।
আরও খবর : প্রতিবাদের নামে অরাজকতা নয়—কঠোর বার্তা- সাংবাদিক নেতা শিব্বির আহমেদ ওসমানের
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.