
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের কাহারোল উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশানপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শীতার্তদের হাতে নিজ হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন—
“শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। শীতের কষ্ট লাঘবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ।
এ সময় এলাকার বিপুল সংখ্যক শীতার্ত মানুষ শীতবস্ত্র গ্রহণ করেন।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের তীব্র সময়ে এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী ও আশাব্যঞ্জক।সরকারের পক্ষ থেকে মানবিক দায়িত্ব পালনের এই কার্যক্রম শীতার্ত মানুষের মুখে স্বস্তি ও হাসি ফিরিয়ে এনেছে।
আরও পড়ুন বৃষ্টি দম্পতির বিদেশ প্রতারনা চক্রের সদস্য তরুণ যশোরে বিভিন্ন সামাজিক অপরাধে যুক্ত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.