
স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের আলীকদম উপজেলায় শুভ বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ পৌয়ামুহুরী এলাকায় আলীকদম সেনা জোন (৩১ বীর) এর ব্যবস্থাপনায় প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় তিনি নিজ হাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন।
এসময় লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষাই নয়, বরং যে কোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে নিজেদের দায়িত্ব মনে করে। শীত মৌসুমে পাহাড়ি ও প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, শুভ বড়দিন উপলক্ষে এই কার্যক্রমের মাধ্যমে সম্প্রীতি ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই সেনাবাহিনীর মূল লক্ষ্য।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্গম এলাকায় এমন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেনা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মানবিক সহায়তার এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তলসহ গোলাবারুদ জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.