
সোহেল রানা,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাটে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ক্রেতা-বিক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে রাজমাল্লির ঐতিহ্যবাহী হাটের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান।
উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন,রাজমাল্লির হাট এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। দীর্ঘদিন ধরে হাটের অবকাঠামোগত উন্নয়নের দাবি থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি।
বর্তমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হাটে পাকা রাস্তা,ড্রেনেজ ব্যবস্থা,
দোকানঘর সংস্কার,বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা নিশ্চিত করা হবে। বক্তারা আরও বলেন,এই উন্নয়ন কাজ সম্পন্ন হলে ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন,তেমনি সাধারণ ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। এতে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা এলজিইডি ভারপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রশীদ মন্ডল,উমরমজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল,ইউপি সদস্য,শাহজাহান আলী,ইউপি সদস্য,নজরুল ইসলাম মন্ডল ও ইউপি সদস্য,চাঁন মিয়াসহ বাজার কমিটির সদস্য,ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.