
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
সারা দেশের ন্যায় ৮ দফা দাবিতে পরিক্ষা বর্জন করে রাস্তার গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাইবান্ধা জেলা পৌর শহরের বাংলা বাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১ টার দিকে গাইবান্ধা টু সাঘাটা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দুই ঘন্টার অবরোধে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে এবং তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধ চলাকালীন সময়ে নানা রকম স্লোগান দেন তারা।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘নয় মাস আগে ৮ দফা দাবি নিয়ে আন্দোলন করি। তখন কৃষি উপদেষ্টা দাবিগুলো বাস্তবায়নে আশ্বাস দিলেও তার কোনো বাস্তবায়ন হয়নি।
দাবিগুলো বাস্তবায়ন না হওয়াতে আমরা পরীক্ষা বাদ দিয়ে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন চলাকালীন পরীক্ষা ও ক্লাস বর্জন কর্মসূচি চলবে।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেট, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করাসহ আট দফা দাবি আদায়ে আমাদের এই আন্দোলন চলছে। শেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
আরও পড়ুন যশোর-২: বিএনপির প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির মনোনয়নপত্র সংগ্রহ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.