আমির হোসেনঃ
" সভাপতি শাহ্ আলম খলিফা, সহ-সভাপতি মো: খলিলুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল"
বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিয়েশন অফ ডেভোলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ-এডাব ঝালকাঠি জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার(২২ডিসেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি ব্র্যাক মোড় কার্যালয় বেসরকারি উন্নয়ন সংস্থা দুমাউস ঝালকাঠি এর সম্মেলন কক্ষে এডাব ঝালকাঠি জেলা শাখার ত্রি বার্ষিক সাধারণ সভা-২০২৫ এর সভায় সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জেলা শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যবৃন্দের মধ্যে সভাপতি পদে জেডিএস এর নির্বাহী পরিচালক শাহ্ আলম খলিফা, সহ-সভাপতি নলছিটি মডেল সোসাইটি'র
নির্বাহী পরিচালক মো:খলিলুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক সাইডো'র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে আঙ্গিনা'র নির্বাহী পরিচালক ডালিয়া নাসরিন,শ্রম জীবী উন্নয়ন সংস্থা'র
নির্বাহী পরিচালক মো: নান্না মিয়া, বিজেএস'র নির্বাহী পরিচালক মো: মাসউদুল আলম, বন্ধন'র নির্বাহী পরিচালক মোসা: ফাতেমা আক্তার রুনু নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি ২০২৬-২০২৮ইং সাল পর্যন্ত তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে সড়ক অবরোধ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.