
বিশেষ সংবাদদাতাঃ
পেশাগত ঝুঁকি, নিরাপত্তাহীনতা ও অবহেলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জোরদার করার প্রত্যয়ে সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন–এর বার্ষিক আনন্দ ভ্রমণ ও বনভোজন–২০২৫। এটি শুধু একটি বিনোদন আয়োজন নয়,বরং সাংবাদিক সমাজের সংহতি,পারস্পরিক শ্রদ্ধা ও অধিকার রক্ষার এক শক্ত বার্তা বহন করে। গত বৃহস্পতিবার ঢাকার অদূরে
গাজীপুর জেলার পুবাইল এলাকায় অবস্থিত হিজল-তমাল রিসোর্টে সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত প্রায় ৪২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলনমেলাটি পরিণত হয় সাংবাদিক সমাজের এক বৃহৎ সম্মেলনে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, “সাংবাদিকরা আজ সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশার মধ্যে অবস্থান করছেন। পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংগঠিত শক্তির বিকল্প নেই।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আজম খাঁন, আন্তর্জাতিক ও জাতীয় প্রেসক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব,শিক্ষাবিদ,
মানবাধিকার সংগঠক এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। তাঁদের উপস্থিতি আয়োজনকে শুধু উৎসবমুখরই নয়, বরং তাৎপর্যপূর্ণ ও প্রতিবাদী মাত্রা দেয়।দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত ও আবৃত্তি। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের জন্য ছিল পরিপূর্ণ আপ্যায়ন—সকাল থেকে বিকেল পর্যন্ত সুসংগঠিত খাবার ও বিশ্রামের ব্যবস্থা।
আয়োজকরা জানান, কর্মব্যস্ত ও ঝুঁকিপূর্ণ সাংবাদিক জীবনের চাপ থেকে সাময়িক বিরতি এনে এমন মিলনমেলা সাংবাদিকদের মানসিক শক্তি জোগায় এবং ভবিষ্যতে সাংবাদিক নির্যাতন, হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে
সম্মিলিতভাবে লড়াইয়ের অনুপ্রেরণা সৃষ্টি করে। দিনশেষে অংশগ্রহণকারীরা প্রত্যাশা ব্যক্ত করেন-
সাংবাদিকদের সুরক্ষা,কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় এই ফাউন্ডেশন যেন কেবল আয়োজনেই নয়, মাঠের বাস্তব লড়াইয়েও আরও দৃশ্যমান ভূমিকা রাখে।
আরও পড়ুন সিলেটের ছাতকে লন্ডন প্রবাসীর সম্পত্তি আত্মসাতের অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.