মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি: হাটহাজারীতে ঐতিহ্যবাহী শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় বাংলাদেশ–এর উদ্যোগে আয়োজিত প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কাঠিরহাট উচ্চ বিদ্যালয় এবং ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়—এই তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রত্যয় বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় হাটহাজারী উপজেলার প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক ও দাখিল পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৯০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, মেধা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।
পরীক্ষা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ চৌধুরী। তাঁর দিকনির্দেশনায় তিনটি কেন্দ্রে বিপুল সংখ্যক শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন।
পরীক্ষাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন প্রত্যয় বাংলাদেশ-এর প্রধান পৃষ্ঠপোষক ও শাহ আনোয়ার (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডা. হাফিজুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান, কেন্দ্র সচিব অধ্যক্ষ গিয়াস উদ্দিন, শহীদুল ইসলাম ও শিমুল কান্তি মহাজন।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়া চৌধুরী, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, সংগঠনের উপদেষ্টা মোশাররফ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের, সভাপতি সাজিদুল ইমরান, সহ-সভাপতি আশরাফ হোসেন ফাহিম এবং সাধারণ সম্পাদক শাহেদ বিন আলী আজাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শক অতিথিরা প্রত্যয় বাংলাদেশ-এর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও খবর : টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার দেড় লাখ ইয়াবা উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.