স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে কেন্দ্রজুড়ে ছিল শৃঙ্খলা ও নিয়ন্ত্রিত পরিবেশ।
পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর নুরুদ্দিন। এছাড়া কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামাল হোসেন। সানন্দবাড়ী প্রতিনিধি হিসেবে পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মতিউর রহমান আকন্দ।
আয়োজক সূত্রে জানা যায়, পরীক্ষায় ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সাধারণ বৃত্তি এবং ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের ট্যালেন্টপুল বৃত্তি প্রদান করা হবে।
এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়াবে এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
আরও খবর : দেখা নাও হতে পারে’ ভবনে আগুন দিছে,‘ছাদে আটকা পড়ছি, মাফ কইরা দিয়েন,
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.