
রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
"দক্ষতা নিয়ে যাব বিদেশ,রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ" এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কুড়িগ্রামের রাজারহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।
উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: এমদাদুল হক,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা,এস এম হাবিবুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শরিফ আহমেদ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,
এস এম এ শওকত,পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার,
জাহিদ হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, আজ ১৮ ডিসেম্বর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে,আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আমরা পালন করছি জাতীয় প্রবাসী দিবস। আজকের এই শুভক্ষণে দেশ ও বিদেশের মাটিতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন,আমাদের প্রিয় মাতৃভূমি আজ যে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে,তার অন্যতম কারিগর হলেন আমাদের প্রবাসী ভাই-বোনেরা। আপনাদের পাঠানো ঘামঝরানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.