কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি।
জানা যায়, উপজেলার ৬ নং রামচন্দ্র পুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের বিনোদ কুমার রায়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে ৩০ জন দাওয়াত খাওয়ার পর থেকেই অসুস্থ্য হয়ে যায় এবং বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা করতে থাকেন।
গত১৭ ও ১৮ ডিসেম্বর '২৫ ইং তারিখ পর্যন্ত বিনোদ রায়ের বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ফলেও কোন উন্নতি না হওয়ায় ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কাহারোল উপজেলা হাসপাতালে ১৮ জন রোগী কে ভর্তি করা হয়েছে। ডাক্তার শুভ রায়ের সাথে কথা বললে তিনি জানান, হয়তো এনারা বাসী খাবার খেয়েছে আর সেই খাবার খেয়েই ফুডপয়জনিং হয়েছে কিন্তু তাদের সুস্থ্য হতে দুই -তিন দিন সময় লাগবে তবে আমাদের হাসপাতালের চিকিৎসক ও নার্সরা চিকিৎসা সেবা দিতে তৎপর রয়েছেন।
এই খবর টি শুনার পর কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী রোগী দের খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে ছুটে যান এবং রোগী দের খোঁজ খবর নেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.