
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সন্ধ্যায় উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের "যুব সংঘের" আয়োজনে ৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে ৩২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমে। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান।
এস এম ওবায়দুল্লাহ'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামশেদ আহমেদ, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. নিয়ামত মোল্যা, কোটাকোল ইউনিয়নবিএনপির সভাপতি মো. ঝিকরুল মোল্যা, সাধারণ সম্পাদক মো. বাবুল আহমেদ বাবু, নড়াইল জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ তাইবুল হাসান, কোটাকোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিবসহ প্রমুখ।
খেলাটি অনুষ্ঠিত হয় সৌদি আরব প্রবাসী এস এম মিজানুর রহমান এর সৌজন্যে এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জার্মান প্রবাসী মো. মাজারুল ইসলাম বিপ্লব ও সৌদি আরব প্রবাসী মো. ইব্রাহিম খন্দকার।
আরও পড়ুন নড়াইলে নির্মাণের সুপারস্টারদের ফ্রেশ সিমেন্টের নির্মাণ বিষয়ক কর্মশালা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.