মোঃ হারুন অর রশীদ: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ব্যতিক্রমী কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে জামায়াতে ইসলাম বাংলাদেশ সানন্দবাড়ী ইউনিয়নের নেতাকর্মীরা।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানানো হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিশাল সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রায় ১৫০ জন শিবিরের কর্মী-সমর্থক নিজ নিজ সাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। সাইকেল র্যালিটি সানন্দবাড়ীর সহ পাররামরামপুর ও ডাংধরার ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সানন্দবাড়ীতে শেষ হয়।
দিবসটি উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সানন্দবাড়ী পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম বাংলাদেশ সানন্দবাড়ী ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল মজিদ। আরও বক্তব্য দেন আব্দুল বাতেন মোল্লা, গোলাম মোস্তফা ও শিক্ষক আবু হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের রুকন মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও খবর : আমতলীতে মহান বিজয় দিবস উদযাপিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.