নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নতুন অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা ও বীর মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই অফিস কার্যালয় চালু করা হয়েছে।
মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ১৫ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এফ এম শামীম। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের পাশাপাশি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মুক্তিযোদ্ধা কমান্ডের এই অফিস কার্যালয় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহবায়ক সোলায়মান সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। বক্তারা তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
তাঁরা বলেন, মুক্তিযোদ্ধা কমান্ড অফিস শুধু একটি প্রশাসনিক কার্যালয় নয়, এটি হবে মুক্তিযুদ্ধের আদর্শ, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক জীবন্ত কেন্দ্র।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও toমোনাজাত করা হয়।
নোয়াখালীতে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.