
মোঃ আতিক উল্লাহ চৌধুরী,রাউজান চট্টগ্রাম।
রাউজানে নারী দ্বীনি শিক্ষা ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে শাইখ জাওয়ীনাহ আল আলাওয়ী আয়েশা (রাঃ) মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন
একই দিনে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর ও হিফয সম্পন্নকারীদের পাগড়ি প্রদান
চট্টগ্রামের রাউজান উপজেলায় নারী দ্বীনি শিক্ষা ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ১৫ ডিসেম্বর সোমবার এক স্মরণীয় ও ঐতিহাসিক দিন হিসেবে স্থান করে নিয়েছে। এদিন রাউজান থানাধীন ২নং ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেবাকুলা এলাকায় নারী দ্বীনি শিক্ষা বিস্তারের লক্ষ্যে শাইখ জাওয়ীনাহ আল আলাওয়ী আয়েশা (রাঃ) মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। একই দিনে একই এলাকায় শাইখ ইমাম আবু হানিফা (রঃ) জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, নারী দ্বীনি শিক্ষা ছাড়া একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। দ্বীনি শিক্ষায় শিক্ষিত মা-ই পারে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে। এই মাদ্রাসা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে একটি মাইলফলক হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি মুফতি জসিম উদ্দিন, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার শাইখুল হাদীস মাওলানা জোবায়ের বাবুনগরী, আরাবিয়া ফয়জুল উলুম কান্দিপাড়া মাদ্রাসার পরিচালক হাফেজ ফজলুল হক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস।
এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি কেএম আলমগীর মাসউদ আরবনগরী, সহ-সভাপতি মাওলানা ক্বারী শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান খলিলাবাদী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা হারুন রশীদ, মঈনুল ইসলাম চৌধুরী, মাওলানা সাইফুল্লাহ, উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা তৈয়ব আবদুল্লাহপুরী, ফতেহ নগর আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা কাউসার বিন ইসহাক, আলহুদা মহিলা মাদ্রাসার নির্বাহী পরিচালক মীর জুনায়েদ, সুলতান নগর দারুল হেদায়া মাদ্রাসার মাওলানা ইয়াছিন সুলতাননগরী, আমতলী ফাতেমাতুজ জুহুরা মাদ্রাসার পরিচালক মুফতি খালেদসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালক, ওলামা-মাশায়েখ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শাইখ জাওয়ীনাহ আল আলাওয়ী আয়েশা (রাঃ) মহিলা মাদ্রাসা ভবিষ্যতে কুরআন-হাদীস, আকীদা, চরিত্র গঠন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত আদর্শ মুসলিম নারী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এই মহতী প্রতিষ্ঠানটি হাফেজ মোহাম্মদ জাকের হোসাইন–এর উদ্যোগ ও সার্বিক বাস্তবায়নে প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর একান্ত প্রচেষ্টা ও তত্ত্বাবধানে মাদ্রাসাটি নারী দ্বীনি শিক্ষার একটি আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
হিফয সম্পন্নকারীদের পাগড়ি প্রদান
এছাড়াও অনুষ্ঠানে আলীখীল শেখ সাঈদ জমিরীয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দ এ সময় হাফেজে কোরআনদের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, হাফেজে কোরআনরাই কুরআনের জীবন্ত বাহক; তাদের মাধ্যমেই সমাজে দ্বীনের আলো ছড়িয়ে পড়বে।
পাগড়ি প্রদান শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
একই দিনে মসজিদের ভৃত্তিপ্রস্তর
একই দিনে একই এলাকায় ধর্মীয় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে শাইখ ইমাম আবু হানিফা (রঃ) জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করা হয়। মসজিদের প্রধান উদ্বোধক ছিলেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। মসজিদটি বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন রাউজান উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হাফেজ মোহাম্মদ জাকের হোসাইন।
অনুষ্ঠানটি রাউজান উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি কেএম আলমগীর মাসউদ আরবনগরীর সভাপতিত্বে এবং মাওলানা শোয়াইব আরবনগরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসা ও মসজিদের সার্বিক উন্নয়ন, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বিশেষ অভিযানে ৪টি বিদেশী অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.