
জয়পুরহাট প্রতিনিধি:
শ্রী রাম বাবু
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেল ৪টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আরো।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলা উপলক্ষে নানা ধরনের স্টল, ঐতিহ্যবাহী পণ্যের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উল্লেখ্য, মহান বিজয় দিবসের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন দরিদ্র অঞ্চলের কিশোরীদের স্বপ্ন পূরণে ‘চাইল্ড, নট ব্রাইড’ প্রকল্পের গার্লস ড্রিম ফেয়ার অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.