
নিজস্ব প্রতিনিধি
সাংবাদিক মোঃ মোরশেদ আলম চৌধুরীর আন্তরিক ও মানবিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া এক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র অবশেষে তার পরিবারের কাছে নিরাপদে ফিরে এসেছে।
উদ্ধার হওয়া শিশুটির নাম মোঃ শাহাদাত হোসাইন (ষষ্ঠ শ্রেণি), পিতা—বেলাল উদ্দিন, মাতা—জান্নাত আরা। সে বান্দরবান জেলার আলীকদম উপজেলা শিভাতলী পাড়া এলাকার বাসিন্দ এবং শিভাতলী পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র (রোল নং–১৫)।
জানা যায়, গত কয়েকদিন ধরে শিশুটি নিখোঁজ ছিল। পরবর্তীতে তাকে লামা উপজেলার ফাঁসিয়াখালী গুলিস্তান বাজার এলাকা থেকে নিরাপদ অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সাংবাদিক মোঃ মোরশেদ আলম চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেন এবং নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেন।
এরপর সাংবাদিক মোঃ শাহনেওয়াজ-এর সঙ্গে যোগাযোগ স্থাপন করে শাহনাজের সহযোগিতায় দ্রুত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তার মাধ্যমেই শিশুটির পরিবারের কাছে খবর পৌঁছে দেওয়া সম্ভব হয়।
খবর পেয়ে আজ দুপুর ১২টার দিকে শিশুটির মা ও পরিবারের সদস্যরা গুলিস্তান বাজারে এসে উপস্থিত হন। সাংবাদিক মোঃ মোরশেদ আলম চৌধুরীর উপস্থিতিতে শিশুটিকে তার মা ও ভাইয়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
শিশুটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা জান্নাত আরা বলেন—
“আমার ছেলে তিন দিন ধরে নিখোঁজ ছিল। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। আজ ছেলেটাকে ফিরে পেয়ে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। সাংবাদিক ভাইদের আন্তরিক চেষ্টা না থাকলে হয়তো আমার ছেলেটাকে এত দ্রুত পেতাম না। আল্লাহ তাদের ভালো রাখুক, তাদের জন্য দোয়া করি।”
সাংবাদিকদের এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। মানবিক সাংবাদিকতার এই দৃষ্টান্ত সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে বলে মনে করছেন সচেতন মহল।
আরও পড়ুন হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.