কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩ তম জন্ম তিথি উৎসব পালিত।
কাহারোল উপজেলার খোশালপুর রামকৃষ্ণ আশ্রমের আয়োজনে ১২ ডিসেম্বর, ২০২৫ শুক্রবার শ্রী মা সারদা দেবীর ১৭৩ তম জন্মতিথি উপলক্ষে আশ্রম মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় আশ্রমের সভাপতি শ্রী দিজেন্দ্র কুমার দেবনাথ এর সভাপতিত্বে, প্রধান আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ।
আরও বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা ভক্ত সমন্বয় সংঘের সাবেক সভাপতি অতুল দেবনাথ ও খোশালপুর রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক মনি চক্রবর্তী। অনুষ্ঠানে প্রায় এক হাজার ভক্ত বৃন্দের সমাগম ঘটে।
আরও খবর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কে স্বাগত জানিয়ে চৌমুহনী শহর জামায়াতের মিছিল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.