সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর চৌমুহনী শহর শাখা আনন্দ মিছিল করেছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ফেব্রুয়ারি-২৬ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত ভোটের তারিখ ঘোষণায় সিইসিকে স্বাগত জানিয়ে আজ বাদ এশা চৌমুহনী বাজারের হোসেন মার্কেটের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজার হোয়াইট হাউজের সামনে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন। এছাড়াও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে মিছিল করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে সবাইকে মিছিল করার জন্য ধন্যবাদ জানান শহর জামায়াতের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাসিমুল গণি চৌধুরী মহল। চৌমুহনী শহর জামায়াতের আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান, সহ-সেক্রেটারী সাংবাদিক নুর উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মোফাক্ষের হোসাইন নাসিম, অর্থ সম্পাদক আমির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ওলি উল্ল্যাহ ইয়াসিন, পেশাজীবি ওয়ার্ডের সভাপতি মোঃ নুরুল হোসাইন সহ শহরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে ভূমি ও স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা বৃদ্ধিতে গণশুনানি অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.