কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর ২০২৫ ইং বুধবার সন্ধ্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -০১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এর নির্বাচনী গণসংযোগ কর্মসূচি র অংশ হিসেবে কাহারোল উপজেলার ১ নং ডাবোর ইউনিয়নের রুকুন পুর বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের এম পি প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ শামীমা পারভীন রনি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.