কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের কাহারোলে কাব হলিডে ২০২৫ অনুষ্ঠিত। ১১ ডিসেম্বর /২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) এর অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটস কাহারোল উপজেলার আয়োজনে কাহারোল মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে কাব হলিডে ২০২৫ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি মিজ মোকলেদা খাতুন মীম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এম এ জিন্নাত আলী, মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোছাঃ আন্জুমান আরা বেগম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কাহারোল উপজেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নির্মল কুমার রায়। কাব হলিডে অনুষ্ঠানে উপজেলার ৩০ টি বিদ্যালয়ের ২ শত ৫০ জন কাব ও স্কাউটসের শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আরও পড়ুনঃনড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.