জয়পুরহাট প্রতিনিধি শ্রী রামবাবু
জয়পুরহাটের কালাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা সাড়ে ৭টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন ইউএনও জনাব শামীমা আরা।
মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উপজেলার উন্নয়নযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে বলেন, “উপজেলার অগ্রগতি, উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সাংবাদিকরা সবসময় আমাদের সহযোগী শক্তি। আপনাদের পাশে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”
তিনি আরও জানান, প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত কাজ এলাকার সমস্যা নিরসনে দ্রুত ফলাফল এনে দিতে পারে।
সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নিজেদের পরিচয় ও সংশ্লিষ্ট পত্রিকার নাম তুলে ধরেন। সংবাদ সংগ্রহে সহযোগিতা, বস্তুনিষ্ঠ প্রতিবেদন, উন্নয়ন কার্যক্রম প্রচার এবং মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়—এসব বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
উপস্থিত সাংবাদিকরা প্রশাসনের সঙ্গে সম্প্রীতি রেখে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং উপজেলা উন্নয়নে তথ্যসহায়তা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ যোগ্য নেতৃত্বেই গড়ে উঠবে শিক্ষাবান্ধব আধুনিক হাটহাজারী—ওলামা-মাশায়েখ সম্মেলনে ঐক্যবদ্ধ প্রত্যয়
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.