সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সেলক্ষ্যে সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট উপদেষ্টা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এর জন্য যে পরিমান আইনশৃঙ্খলা বাহিনী আগের নির্বাচনগুলোতে দেয়া হয়েছিল, এবার তার চেয়ে আরও অনেক বেশি দেয়া হবে।
নির্বাচন নির্ভর করে জনগণের ওপরে, যারা ভোটার তারা। ভোটাররা যত স্বতস্ফুর্থভাবে অংশগ্রহণ করতে যাবে, সেসময় তাদেরকে কেউ বাঁধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবারই সহযোগিতায় একটা নির্বাচন। এরপর সাংবাদিকদের গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এসময় তিনি সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতি বিরদ্ধে কাজ করার আহবান জানান। যদি স্বরাষ্ট উপদেষ্টার কোন আত্মীয় স্বজন বা তিনি নিজেও কোন অনিয়ম করেন তা লেখার আহবান জানান।
এর আগে তিনি নরসিংদী জেলা কারাগার ও পুলিশ লাইন পরিদর্শন করেন।
আরও পড়ুনঃ সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.