
নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ১১ থেকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা হলরুম ‘তেপান্তরে’ চিন্তন-পর্যালোচনা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচিতে সহযোগিতা করে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক), সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা, ব্র্যাক, পারি, কারিতাস, আরডিএস, টিএমএসএস এবং উদয়ন মহিলা উন্নয়ন সংস্থা।
দুপ্রক সভাপতি এম.এ হাকাম হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজুয়ানা আফরিন। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য আব্দুল ফাত্তাহ।
ইয়েস দলনেতা আবু রাসেল এর সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল,সনাক সভাপতি এনএম সাদরুল আহসান মাসুম, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, দুপ্রক সদস্য নকরেক কেয়া ,সাংবাদিক আব্দুল মোমেন ও ইয়েস সদস্য সারোয়ার হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে দুর্নীতি রোধে সকলের সচেতনতা, প্রশাসনের স্বচ্ছতা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তারা সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একই স্থানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত হয়।
আরও পড়ুন মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্নীতির বিরোধী দিবস পালিত।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.