
মোঃ রুবেল আহমেদ
মাদারীপুর প্রতিনিধি
৩৫টি আবেদন যাছাইবাছাই শেষে সাড়ে তিন লাখ টাকা বন্ডে নিঃসন্তান দম্পতির হাতে তুলে নেয়া হয় শিশুকে। খুশি দত্তক নেয়া বাবা-মা’ও। আদালতের সিদ্ধান্তে দুই মাস পর পর শিশুটির শারিরিক অবস্থার খোঁজখবর নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে সমাজসেবা অধিদফতর।
জানা যায়, গত ০২ ডিসেম্বর বিকেলে সাড়ে ৩টার দিকে শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম বাথরুমের ভেতর এক নবজাতককে দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। থানায় সাধারণ ডায়েরি করে সমাজসেবা অধিদফতর। এরইপেক্ষিতে শিশুটিকে দত্তক নিতে ভীড় করেন অনেকেই।
নবজাতককে দত্তক নিতে মাদারীপুর শিশু আদালতে আবেদন পড়ে একে একে ৩৫টি। সোমবার দিনব্যাপী চলে শুনানী। পরে যাছাইবাছাই শেষে সিঙ্গাপুর প্রবাসী নাদিম আকন ও সাদিয়া আক্তার দম্পতিকে দত্তক নেয়ার সিদ্ধান নেন আদালতের বিচারক রিফাত মোল্লা। সাড়ে তিন লাখ টাকা বন্ডসহ ৫টি শর্তে দেয়া হয় তাদের।
পরে মঙ্গলবার বিকেলে নতুন মা-বাবার হাতে তুলে দেয়া হয় শিশুটিকে। শহরের পাঠকাকান্দি এলাকায় বসবাস সাদিয়া আক্তার ও নাদিম আকন দম্পতির। নবজাতককে দত্তক নিতে পেরে খুশিতে আত্মহারা তারা।
আরও পড়ুন কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি প্রদান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.