
কবির আহম্মেদ
বাগেরহাট মোল্লাহাট প্রতিনিধী,
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) উপজেলার মোল্লাহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা।
অভিযানে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা মোল্লাহাট বাজারে সার বিক্রেতাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং সরকার কর্তৃক নির্ধারিত দামের প্রতি নজর দেন। সার বিক্রয় মনিটরিংকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে রহমান ট্রেডার্স ও মেসার্স চৌধুরী ট্রেডার্স দুটি প্রতিষ্ঠানকে ১২,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ নগত আদায় করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, সরকার নির্ধারিত দামে সার বিক্রয় করা বাধ্যতামূলক। যদি কোন প্রতিষ্ঠান এর উল্টা কার্যক্রম করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানান যে, তারা যে কোন ধরনের অসাধু ব্যবসার তথ্য জানালে ভোক্তা অধিদপ্তর তা যথাযথভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।
এ অভিযান স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে । ভোক্তারা কৃষি পন্যের মূল্যমান বজায় রাখতে প্রশাসনের এমন অভিযানের প্রশংসা করেছেন।
আরও পড়ুন রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম না হলে পরিপূর্ণ দ্বীন মানা সম্ভবত নয় – বোরহান উদ্দিন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.