ফরহাদ রেজা: জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা কুমারের চরে অবস্থিত নীহারিকা বিদ্যাপীঠে উৎসবের আমেজে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
“আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় চত্বর রঙিন হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ সারোয়ার-ই-আলম, সহ-সভাপতি, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি। তিনি শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও মানবিকতার বিকাশে বিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উদ্বোধনের দায়িত্ব পালন করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ এবং নীহারিকা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন দিগন্ত খুলে দেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ সাবের উদ্দিন দেওয়ানী, সভাপতি, ৮ নং ওয়ার্ড, ১ নং ডাংধরা ইউনিয়ন বিএনপি। তিনি বিদ্যালয়ের অগ্রগতি, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মহসিন উদ্দিন (মিলন), সহ-সভাপতি, ১ নং ডাংধরা বিএনপি এবং আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক (অবঃ), রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজ। আলহাজ্ব মোঃ মোজহারুল ইসলাম, মোঃ হারুন-অর-রশিদ প্রধান শিক্ষক, নীমাইমারী প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ খোকন রানা, , জনাব মোঃ সাকোয়াত হোসেন, জনাব মোঃ আঃ রাজ্জাক এবং সাবেক ইউপি সদস্য জনাব মোঃ আব্দুল হক।নীহারিকা বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দিবসব্যাপী আয়োজনে দৌড়, লাফ, বেলুন ফাটানো, বিস্কুট খেলাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর আবৃত্তি, উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এমন বর্ণাঢ্য আয়োজন অব্যাহত থাকবে।
আরও খবর : ভারতীয় হাইকমিশনের অনুরোধের অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের নিকট হস্তান্তর করল বিজিবি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.