
উপজেলা প্রতিনিধি, কাহারোল,দিনাজপুরঃ
জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণরা আজ ম্যানপাওয়ারে পরিণত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার তরুণদের রাজনীতি থেকে বিরাজনীতি করণ করছিলো।কিন্তু তরুণরা দেখিয়েছে কিভাবে অবস্থা হয়।
কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়। কিভাবে সমাজের মধ্য থেকে বৈষম্য দূর করতে হয় , ফ্যাস্টিদের বিপক্ষে দাঁড়াতে হয়।
৬ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় বীরগঞ্জ, ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে বীরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা শুরুতে তিনি, ৬৯ গণঅভ্যুত্থানে, মহান মুক্তিযুদ্ধে এবং জুলাইয়ের সকল শহীদদের স্মরণ করেন বিশেষ করে উত্তরঅঞ্চলের শহীদ আবু সাঈদকে শহীদের ইমাম আখ্যা দিয়ে আলোচনা আরম্ভ করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে তিনার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
উক্ত সভায় আরো আলোচনা রাখেন দিনাজপুর -১( বীরগঞ্জ - কাহারোল) আসনে জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত এম পি পদ প্রার্থী মোঃ মতিউর রহমান। তিনি তরুণ যুবসমাজের বেকারত্ব ঘুচানোর জন একটি ইপিজেড, একটি মা ও শিশু হাসপাতাল করা সহ নানা কাজের প্রতিস্রুতি দেন দুই উপজেলা উপজেলাবাসীকে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর, সম্পাদক সিবগাতুল্লাহ শিবগা,
দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ শহিদুল ইসলাম খোকনসহ জেলা,উপজেলার নেতৃবৃন্দ।
আরও পড়ুন মোল্লাহাটে তারুণ্যের উৎসবে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.