গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশের মধ্যেদিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে এক শিক্ষক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগীতায় ৬ ডিসেম্বর শনিবার সকালে পলাশবাড়ী পৌর শহরের ড্রিমল্যান্ড মাঠে এ শিক্ষক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক এর আয়োজনে ও পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ এর সভাপতিত্বে এ শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ।
সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন ও উপস্থিত শিক্ষকদের বিভিন্ন সমস্যা গুলো সমাধানের আশ্বাস প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক। তিনি তার বক্তব্যে এলাকার সমস্যা গুলো সমাধানের পাশাপাশি সকল কে সঙ্গে নিয়ে পলাশবাড়ী সাদুল্লাপুর উপজেলার মাটি ও মানুষের উন্নয়নে ভূমিকা পালনের আহবান জানান।
এ সমাবেশে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার,পিয়ারী পাইলটদের আহসান আহাবি মিল্টন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনু, মিজানুর রহমান নিক্সন, সদস্য সচিব রাজু আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব ইমরান সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ প্রমূখ।
আরও পড়ুনঃ আগামীকাল সূর্যোদায় যেমন সত্য তেমনি এবারে জামাতের বিজয় সুনিশ্চিত -আতাউর রহমান বাচ্চু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.