
মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা কামনায় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধায় রাউজান রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসা হেফজখানা প্রাঙ্গণে হিফজ শিক্ষার্থীদের মাধ্যমে খতমে কোরআন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পৌর যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজের সার্বিক তত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা এরশাদ চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমন, বিএনপি নেতা শহিদ চৌধুরী, কাজী জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রদলনেতা হাসান বাহাদুর, নিজাম উদ্দিন চৌধুরী, পৌর যুবদল নেতা মঞ্জুরুল আলম, মো. হেলাল উদ্দিন, জাবের উদ্দিন জাবেদ, মুন্না তালুকদার, ইফতেহারুল আলম চৌধুরী বাপ্পি, ছাত্রনেতা মহিনুল ইসলাম পিক্কু। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রাসেদ, সভাপতি হাসেম মন্ডল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরাফাত, সিনিয়র সহ-সভাপতি কাজল ইসলাম, সহ-সভাপতি আব্দুল রশিদ, সহ-সভাপতি জয়নাল, নুরুল আমিন, মুন্না, শাহিন, জাহাঙ্গীর, রোমান, কাদের, রায়দুলসহ আরো অনেকেই।পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম কাদেরী।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.