
মাসুদ রানা জামালপুর প্রতিনিধি :
জামালপুর সরিষাবাড়ীতে ৩৪ তম আন্তর্জাতিক , ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র ্যালী আলোচনা সভা , বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন সুইড সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্র । অনুষ্ঠানটি বুধবার সকালে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সুইড বাংলাদেশ সরিষাবাড়ী শাখা , সরিষাবাড়ী জামালপুর ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও মোঃ রাশেদুল হাসান রাশেদ অফিসার ইনচার্জ সরিষাবাড়ী , উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ , মোঃ আমিনুল এহসান শাহীন সহ সভাপতি সুইড বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরিষাবাড়ী কলেজ , দাতা সদস্য আবুল হোসেন বিএসসি , নির্বাহী সচিব আবুল হোসেন সরকার , আজীবন সদস্য বাহাদুর আলী সহ উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ অভিভাবকরা ।
চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যারাথন দৌড়
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.