
নাটক-সিনেমায় বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা বড়দা মিঠু। তার প্রকৃত নাম মাহমুদুল হাসান মিঠু। তবে অভিনয়ের দুনিয়ায় সবাই ভালোবেসে তাকে বড়দা মিঠু নামে ডাকেন। বৈচিত্র্যময় অভিনয় কারিশমা দেখিয়ে এই অভিনেতা ভালোবাসা পেয়েছেন দর্শকেরও। ছোট-বড় দুই পর্দায়ই তিনি সমান সাবলীল।
এই অভিনেতা একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য শাকিব খান অভিনীত এবং সাকিব ফাহাদ পরিচালিত ‘প্রিন্স’, বদিউল আলম খোকনের ‘তছনছ’ ও সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’সিনেমা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ‘দেনা পাওনা’সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন বড়দা মিঠু।
সিনেমাটিতে এই অভিনেতা জমিদারের চরিত্রে অভিনয় করেছেন। বড়দা মিঠু বলেন, ‘আমি জমিদারের চরিত্রে অভিনয় করেছি। দারুণ একটি গল্পে কাজের সুযোগ পেয়েছি। আর শাকিবের প্রিন্স সিনেমায় আমাকে নতুন একটি চরিত্রে দেখা যাবে। আশা করছি, আমার সামনের সিনেমাগুলো দর্শকরা পছন্দ করবেন।’
এ ছাড়া বড়দা মিঠুর বেশ কয়েকটি সিনেমা ও নাটক মুক্তির অপেক্ষায় আছে। সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান এই অভিনেতা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.