
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে।
সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় সাঁওতাল নারীদের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়।
আজ
বুধবার দিনব্যাপী সাঁওতাল এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা অবলম্বন ও আমরাই পারি সংগঠনের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল এই আয়োজনে নারীদের গ্রামীণ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উই ক্যান এর নির্বাহী প্রধান জিনাত আরা হক, কানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজার সাফিনা আলম, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, মানবাধিকারকর্মী মনির হোসেন সুইট, আদিবাসী নেতা রাফেল বাস্কে, পল্লবী মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদেরকে এই অবস্থা থেকে উত্তরণে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। এ
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে সংগীত ও নাটিকা পরিবেশন করা হয়।
আরও পড়ুন ইসলামপুরে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.