
মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধি:
দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নে এক ব্যতিক্রমী আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত হয়েছে খতমে কুরআন, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল। গতকাল সোমবার (১ ডিসেম্বর) বাদ মাগরিব আবু বক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদে বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম আকবর খন্দকারের নির্দেশনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলকে ঘিরে ইউনিয়নজুড়ে বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সকলে দেশনেত্রীর সুস্থতার জন্য অশ্রুসজল চোখে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ডাবুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শোয়াইব। প্রধান অতিথি ছিলেন চিকদাইর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম।
বক্তারা বলেন—খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক,
দোয়া মাহফিলে বক্তারা বলেন—বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার সুস্থতা এখন শুধু বিএনপির জন্য নয়, গণতন্ত্রপ্রত্যাশী কোটি মানুষের প্রত্যাশা।বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় তাকে সম্পূর্ণ সুস্থতার জন্য প্রয়োজনীয় সব সুযোগ প্রদান করা উচিত। একইসঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন।
বক্তব্য রাখেন—কৃষকদলের সভাপতি দিল মোহাম্মদ
গণপাঠাগার উপদেষ্টা মাওলানা আইয়ুব দারুসসালাম তাহফিজুল কোরআন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা কারী আবদুল্লাহ মাওলানা আব্দুর রহমান
ডাবুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আবদুল মন্নান,সাধারণ সম্পাদক আরিফ,সমাজ প্রতিনিধি মোহাম্মদ জসিম।
এই সময় আরে উপস্থিত ছিলেন,বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস,যুবদল নেতা মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ জহেদ, মোহাম্মদ শাহজাহান,উজ্জ্বল দে, পিঙ্কলু দে, সুমন দে,মোহাম্মদ জয়নাল, জাহাঙ্গীর আলম, নয়ন বড়ুয়া, নন্দন বড়ুয়া,মোহাম্মদ রোকন, মোহাম্মদ সরোয়ার, মনজু,মোহাম্মদ সেলিম, নাছির উদ্দিন সাজিব,হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা সোলাইমান ও নুরুদ্দিন কাজল এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও তরুণ নেতৃবৃন্দ।
খতমে কুরআন শেষে দেশনেত্রীর সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ক্বারী আবদুল্লাহ সাহেব। তিনি খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের স্থিতিশীলতা, শান্তি ও মুসলিম উম্মাহর মুক্তি কামনা করেন।
মুনাজাত চলাকালে উপস্থিত নেতা–কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই জানান—দেশনেত্রীর সুস্থতা আমাদের রাজনৈতিক ও মানসিক শক্তি। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের নেতৃত্বে ফিরে আসবেন—এটাই আমাদের বিশ্বাস।
সার্বিক তত্ত্বাবধান মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন—
মোহাম্মদ শোয়াইব সিনিয়র সহ সভাপতি২নং ডাবুয়া ইউনিয়ন বিএনপি, রাউজান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.