
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে শাহপরীরদ্বীপ ঘোলারচর এলাকায় একটি স্প্রীটবোট দুর্ঘটনায় মা- মেয়ে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
শনিবার ১ ডিসেম্বর সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত স্পিডবোটটিতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৭ জন যাত্রী ছিলেন। স্পিডবোট চালক মোঃ আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে শাহপরীরদ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের কারণে বোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফ আলভী জানান, দুর্ঘটনায় সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার মরিয়ম খাতুন (৩৫) এবং মহিমা (৫) হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
সাগর উত্তাল থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.