মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : শেরপুর- ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। রবিবার(৩০ নভেম্বর) রাতে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এলাকা থেকে বিপুল পরিমাণ জিলেট ব্লেড এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৬ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৩২ হাজার টাকা।
তিনি আরও জানান,শেরপুর- ময়মনসিংহ আন্তর্জাতিক সীমানা এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে যাচ্ছে।
আরও খবর : মান্দায় সাবেক ইউপি চেয়ারম্যান হিন্দোলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.