মোঃ মাসুদ রানা, প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নিয়ম অমান্যের অভিযোগে দুই ইটভাটাকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে জলঢাকার হক অ্যান্ড সন্স ও এমএইচ ব্রিকস নামের ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে ওয়াহেদুর রহমানের মালিকানাধীন হক অ্যান্ড সন্স ইটভাটাকে ৩০ হাজার এবং হাফিজুল ইসলামের মালিকানাধীন এমএইচ ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, "সরকারি নীতিমালা অনুযায়ী ভাটাগুলোতে কমপক্ষে ৫০ শতাংশ ফাঁপা বা কম্প্রেসড ইট উৎপাদন বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট ভাটা মালিকরা নিয়ম না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।"
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব ইট উৎপাদন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.