
প্রতিনিধি:
নীলফামারীকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা ও সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম পিপিএম। মাদক নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, দ্রুত একটি গ্রামকে ‘মডেল গ্রাম’ হিসেবে ঘোষণা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ পরিকল্পনার কথা জানান তিনি।
এসপি জাহিদুল ইসলাম বলেন,“সরকার যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করতে আমি বদ্ধপরিকর। সামনে জাতীয় নির্বাচন—এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নীলফামারী জেলা পুলিশের প্রতিটি সদস্য দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করবে।”
সভায় নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক হাসান রাব্বী প্রধান ও মীর মাহমুদুল হাসান আস্তাক বক্তব্য রাখেন। তারা জেলার আইন-শৃঙ্খলা সুদৃঢ় করতে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ ও নীলফামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ।
গত শনিবার নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন শেখ জাহিদুল ইসলাম। এর আগে তিনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফের মিডিয়া ও প্রচার বিভাগের কর্মশালা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.