
জয়ন্ত সাহা যতন : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে লালমনিরহাটে প্রতীকী শাট-ডাউন পালিত হয়েছে।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন-এর আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে একটি মিছিল শুরু হয়ে লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউট প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক ইছাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা, সদস্য মো. ইউসুফ আলী, সদস্য শাহিনুর বেগম ও সদস্য চামিলি বেগম।
বক্তারা বলেন, নার্সদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষায় ৮ দফা দাবী দ্রুত মেনে নিতে হবে। অন্যথায় আগামী ২ ডিসেম্বর থেকে সম্পূর্ণ রূপে কেন্দ্রীয় কর্মসূচির আলোচকে শাট-ডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
আরও পড়ুন দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.