কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কাহারোল-এর আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ৩০ নভেম্বর রবিবার দুপুর ২টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান টি কাহারোল উপজেলার সাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন,
উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভ, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোছাঃ আজমেরী সাথী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন রায় প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মাঝে পুষ্টি, দুগ্ধ ও ডিম খাওয়ার উপকারিতা, পশুপালন ও আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার গুরুত্ব তুলে ধরেন। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
সুকুমার রায়
কাহারোল, দিনাজপুর
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.