জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফে বিজিবির সাঁড়াশি অভিযানে অস্ত্র সহ এক সন্ত্রাসী আটক হয়েছে।
২৮ নভেম্বর শুক্রবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল টেকনাফের গোদারবিল এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।
সম্প্রতি টেকনাফ উপজেলার গোদার বিল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার তথ্য পাওয়া যায়। অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটক, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে সশস্ত্র পদ্ধতিতে ছিনতাই, অপহরণ এবং জবরদস্তিমূলক অর্থ আদায় করে আসছিল।
পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি এলাকায় সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা সৃষ্টি হওয়ায় বিষয়টি বিজিবির নজরে আসে।
এই অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ বিজিবি জওয়ানরা ভোর রাতে গোদারবিল এলাকাসহ মেরিন ড্রাইভ ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক বিশেষ অভিযান চালায়।
বিজিবি সদস্যরা নুর আহম্মদ (২৫),টেকনাফ গোদারবিল এলাকার মকবুল আহম্মেদের ছেলে নুর আহমদ (২৫) কে আটক করে। এঘটনায় একই এলাকার আব্দুল জব্বারের ছেলে ইমাম হোসেন সহ ২/৩ জন কে পলাতক আসামী করে টেকনাফ মডেল থানায় মামলা দেয়া হয়।
এসময় বিজিবি জওয়ানরা তাদের নিয়ন্ত্রণে থাকা ১ টি পাইপগান,১ টি ওয়ান সুটারগান ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি, সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। আটক ব্যক্তি ও উদ্ধার কৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করাহয় বলে ও জানান তিনি।
আরও পড়ুন দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগারমিলের আনুষ্ঠানিক ভাবে চিনি উৎপাদন শুরু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.