জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে রামু রাবারবাগান এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয় বলে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানিয়েছেন।
তিনি জানান, ২৮ নভেম্বর রাত ১১ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় “ইউরো কোচ”নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। এসময় বাসের হেল্পার আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক হেল্পার আবু বক্কর সিদ্দিক স্বীকার করে যে তার হেফাজতে মাদকদ্রব্য রয়েছে। তার দেয়া স্বীকারোক্তি মতে বাসটির লাগেজ বক্স তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক (২৭) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত রামপুর এলাকার মৃত মোঃ মোদাচ্ছের হাওলাদারের পুত্র। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা
আরও পড়ুনঃ রাত সোয়া ৯টায় খালেদা জিয়ার সর্বশেষ যে আপডেট জানালেন ডা. জাহিদ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.