
রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বেসরকারি ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি এই কমিটিতে আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টি এন্ড ক্লিনিকের মালিক আবু হায়াত মোস্তাইন বিল্লাহ রনি সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন।সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টারের মালিক জুলফিকার আলী খোকন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বকশীগঞ্জের কাঠ গোলাপ রেস্টুরেন্টে সমিতির মালিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন:সহ-সভাপতি: ফারুক মিয়া লিটন,সাংগঠনিক সম্পাদক: মাহমুদুল আলম নিশাদ,কোষাধ্যক্ষ: মিঠু।
এছাড়া, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, আশ্রাব উদ্দিন এবং রেজাউল করিমকে কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটি ঘোষণার সময় জামালপুর জেলা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেল এবং অন্যান্য সদস্যবৃন্দ।
আরও পড়ুন দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদক এটিএম রাকিবুল বাসারের জন্মদিনে মান্দায় বর্ণিল আয়োজন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.