নড়াইল প্রতিনিধি
" ধর্ম যার যার, রাষ্ট্র সবার " প্রতিপাদ্যে নড়াইলের কালিয়া উপজেলায় হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কালিয়া পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে কালিয়া হরিবাসর মন্দিরে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সভাপতিত্ব করেন হরিবাসন মন্দিরের সভাপতি অশোক কুমার ঘোষ। সঞ্চালনা করেন নড়াইল জেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব কার্তিক দাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অশোক কুমার কুন্ডু, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, আমেরিকান টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপি সহ-সভাপতি আবু রেজাই রাব্বি কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সদস্য সচিব সুমন রায়,যুগ্ন আহ্বায়ক তারক হাজরা সহ জেলা উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা হিন্দু সংগঠন গুলোকে এক হয়ে নড়াইল- ১ আসনের ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জয়যুক্ত করার আহ্বান জানান।
আরও পড়ুন সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি কর্তৃক অবৈধ তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.