নিজস্ব প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগারমিলের চলতি ২০২৫-২৬ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন হয়েছে। ২৮ নভেম্বর (শুক্রবার) বিকেলে চিনিকলের চেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে ৬৮তম মাড়াই কার্যক্রম শুরু করা হয়।
জিল বাংলা সুগারমিলের ব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন চেয়ারম্যান (অতি: দায়িত্ব) মো. রশিদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ইক্ষু উন্নয়ন ও গবেষণার পরিচালক (যুগ্মসচিব) ড. আব্দুল আলীম খান, বিএসএফআইসি প্রধান (সিপিই) ড. জেবুন নাহার ফেরদৌস, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. নাজমুল হাসান, বাবু শ্যামল চন্দ্র, মাহবুবুর রহমান তালুকদার, আ. রশিদ সাদা, আতিকুর রহমান সাজু প্রমুখ।
এ অর্থবছরে ৮৫ কার্যদিবস খোলা রেখে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া প্রতি মন আখের দাম নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা।
মিলটি প্রতিষ্ঠার পর থেকে ৬৭ বার মাড়াই কার্যক্রম পরিচালনা হলেও মোট ৪৯ বার লোকশান গুণেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আর এই লোকশানের পরিমান বর্তমানে ৭০৩ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৩৬৫ টাকা। বক্তাগণের আশা করেন আখ চাষের অগ্রগতি হলে এই লোকশানের পরিমান কমিয়ে আনা সম্ভব।
নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন জানান গত সরকারের আমলে দলীয়করণ আ অফিসারদের সাগাইয়ানার কারণে প্রকৃত কৃষক পায়নি সরকারি কোন সুবিধা, যার ফল স্বরুপ আখ চাষে বিমুখ হয়েছে তারা। প্রকৃত চাষিদের প্রণোদনার আওতায় এনে আখচাষে উদ্ভুদ্ধ করতে হবে বলেও তারা মন্তব্য করেছেন।
আরও খবর :
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.