কচুয়া প্রতিনিধি : মোঃ আবু ইউসুফ উদয়
চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল আটটায় সাচার বিদ্যালয় এর হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “যুবকরাই সমাজ পরিবর্তনের মূল শক্তি। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে যুব সমাজকে আদর্শ, ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে এগিয়ে আসতে হবে। আগামী দিনে একটি ইসলামিক ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি সাচার ইউনিয়নের সকল যুবকদের ঐক্যবদ্ধভাবে সামাজিক ও নৈতিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সাচার ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি গাজী ইমরান। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সহসভাপতি আহসানুল্লাহ ও সেক্রেটারি মোহাম্মদ কবির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ শরিফুল্লাহ পাঠান, ১নং সাচার ইউনিয়ন এর আমির অহিদুজজামান মীর, সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনির হোসেন হেলালী, ২নং পাথৈর ইউনিয়নের আমির মাওলানা শহীদুল্লাহ, ১নং সাচার ইউনিয়ন এর সেক্রেটারি আবু তাহের মাসুম, পাথৈর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইউসুফ পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা যুবকদের নৈতিক, সামাজিক ও সাংগঠনিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.