
মোঃহোসন শাহ্ ফকির ইসলামপুর প্রতিনিধিঃ
জামালপুর-২ (ইসলামপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. ছামিউল হক ফারুকীর নেতৃত্বে নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) বিকালে উপজেলার অডিটোরিয়াম মিলনায়তন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রক্ষিণ করে। ঐতিহ্যবাহী বটতলার চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান। এতে বক্তব্য রাখেন এমপি প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড.ছামিউল হক ফারুকী।
তিনি ইসলামপুরবাসীর উদ্দেশ করে বলেন,‘৫৪ বছর আপনারা বিভিন্ন দলের শাসন দেখেছেন। কোনো দলই এ দেশে ন্যায্য,ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি।
আল্লাহর আইন,ন্যায্য-ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠিত গণ মিছিল ও পথসভায় দলের হাজার নেতাকর্মী অংশ নেন।
মোঃহোসন শাহ্ ফকির
ইসলামপুর জামালপুর।
আরও পড়ুন গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ভারতীয় ডেপুটি হাইকমিশনারের মন্দির পরিশর্দন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.