মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দল দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছে একদিনে জাতীয় নির্বাচন ও গনভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গনহত্যা। ৭১ সালে গনহত্যার সহযোগি ছিল দলটি, এখন গনহত্যা করতে দেয়া হবেনা। আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। দিনাজপুর ৪ আসনে জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য সকলে দোয়া করবেন, তাঁকে দিনাজপুরে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দিবেন।
২৬ নভেম্বর ২০২৫ বুধবার বাদ মাগরিব রানীরবন্দর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
এসময় খানসামা বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, সাঈদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, আলহাজ্ব মমিনুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুনঃ নড়াইলে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.