মাসুদ রানা:জেলা পুলিশ নীলফামারীর উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান।
সভায় বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সদের সার্বিক কল্যাণ, সুবিধা-অসুবিধা এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার উপস্থিত সদস্যদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা, সমস্যা ও প্রয়োজনীয় দিকগুলো শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে সকল পর্যায়ের পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালন, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবামূলক কার্যক্রমের মানোন্নয়নে বেশ কিছু নির্দেশনা দেন।
কল্যাণ সভা শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অক্টোবর ২০২৫ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি, আইনশৃঙ্খলা বজায় রাখতে করণীয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও খবর :সরিষাবাড়ীতে নদীতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.