মালিকুজ্জামান কাকা: যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা মাসুদ আল রানাকে আটক করেছে।
আটক রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি পৌর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তাদের মুজিব সড়কে আশা এন্টারপ্রাইজ নামে একটি গার্মেন্টস দোকান রয়েছে বলে জানা যায়।
কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক আনিছুর রহমান খাঁন জানান, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে সংবাদ পান যুবদল নেতা রানার বাড়িতে বোমা অস্ত্র রাখা আছে। সংবাদ পেয়ে সকাল ছয়টার দিকে তিনি রানার বাড়িতে যান এবং তাকে আটক করেন।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্না ঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্র গুলো রানার কি-না তা পুলিশ তদন্ত করে দেখছে।
তবে মাসুদের বিরুদ্ধে বড় ধরণের সন্ত্রাসী কর্ম কাণ্ডের অভিযোগ রয়েছে। শোনা যায় যশোরের ছাত্রদল নেতা পলাশ হত্যা কাণ্ডে সে সম্প্রীক্ত ছিল। মামলার এজাহারে তার নাম থাকলেও বিপুল পরিমান অর্থ উৎকোচ দিয়ে তিনি চার্জসিট থেকে নিজের নাম অবমুক্ত করেন।
এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।
আরও খবর :বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.